স্টাফ রিপোর্টারঃ যশোরের অভয়নগর উপজেলায় ‘অভয়নগরের বানী’সহ অসংখ্য ভুয়া ফেসবুক আইডি খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দানকরী ধর্ষণ, চাঁদাবাজী ও প্রতারণাসহ অসংখ্য মামলার আসামী মাহাবুবুর রহমানের নির্দেশে মৎস্য ঘের দখল করতে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। সম্প্রতি গত ২২ আগস্ট শনিবার রাতে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩জন চিহ্নিত সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে জেলা ডিবি পুলিশ সূত্র এ তথ্য জানায়। শনিবার রাত আনুমানিক পৌণে ৯ টার দিকে ডিবি পুলিশ উপজেলার চলিশিয়া গ্রামের বাগমারা হালিমের মোড় নামক এলাকা থেকে অস্ত্র গুলিসহ ওই তিনজনকে আটক করে। এসময় ৩ টি মোটর সাইকেলও জব্দ করে পুলিশ। ডিবি সূত্রটি জানায়, এর আগে বিরোধীয় ওই মৎস্য ঘের নিয়ে মাহাবুবুর রহমানের কতিপয় অনুসারী (সাংবাদিক পরিচয় দানকারী) তাদের বেশ কয়েকটি ফেসবুক পেইজে মাহাবুবুর রহমানের পক্ষে উষ্কানিমূলক কিছু ভিডিও বক্তব্য প্রকাশ করে। এনিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাটি জানার পরে ওই এলাকায় তৎপরতা বাড়ায় জেলা ডিবি পুলিশ। ফলে ডিবি’র জালে অস্ত্রধারী সন্ত্রাসীরা ডিবির জালে আটকে যাওয়ায় প্রতারক মাহাবুবুর রহমানের ঘের দখলের চেষ্টা ভেস্তে যায়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এসআই মোঃ সালাউদ্দিন খান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ পূর্বক অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। যার অভয়নগর থানায় মামলা নং- ২৫, তারিখ-২৩-০৮-২০২৬ ইং। মামলায় সাংবাদিক নামধারী প্রতারক মাহাবুবুর রহমানকে হুকুমের আসামী করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন- উপজেলার ধোপাদী মধ্যপাড়ার বাবু শেখের ছেলে আল আমিন শেখ (২৮), বুইকারা গ্রামের মোঃ নেছার আলী খাঁ’র ছেলে মোঃ বিল্লাল খাঁ (৩৬), ধোপাদী গ্রামের মোঃ মোক্তার গাজীর ছেলে মোঃ জুয়েল গাজী (৩০), চালিশিয়া গ্রামের বাশার মোড়লের ছেলে ফেসবুক পেইজ খুলে সাংবাদিক পরিচয়দানকারী মাহাবুবুর রহমান @ মাহাবুব (৪০), নওয়াপাড়ার বেতারকোনা (পাঁচকবর) এলাকার মৃত জলিল শরিফের ছেলে মোঃ তরিকুল ইসলাম রাজিব (৩০), একই এলাকার মৃত-আবুল মোল্লার ছেলে মোঃ ফিরোজ মোল্যা (২৮), নওয়াপাড়া ষ্টেশন মাছ বাজার এলাকার ইব্রাহিম খলিল সরদারের ছেলে মোঃ রুহুল আমিন (৪২), নোনাঘাট এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ মানু (৪০)। এর মধ্যে আল আমিন শেখ, মোঃ বিল্লাল খাঁ, মোঃ জুয়েল গাজী বর্তমানে কারাগারে রয়েছে। বাকি আসামীরা পলাতক রয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।