June 4, 2026, 10:18 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

যশোরে আলোচিত সেই মহিলা লীগ নেত্রী মহুয়া ডিবির হাতে আটক

মতিন গাজীঃ
যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ডিবির একটি দল তাকে আটক করে। তিনি ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে।
ডিবি সূত্র জানায়, পুরনো বিএনপি পার্টি অফিস সংক্রান্ত একটি মামলায় মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ মামলার ভিত্তিতেই তাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। একই দিন সন্ধ্যার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া।
নাসিমা সুলতানা মহুয়া এর আগে যশোর জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী ছিলেন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন তিনি। এছাড়া এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করায় তিনি কয়েক মাস আগে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। ওই ঘটনায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড়ও ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *