মনজূরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী দিনের সমৃদ্ধি ও মাদকমুক্ত পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী আব্দুর রাজ্জাক মন্ডল । উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষার কথা শুনছেন। তার এই গণসংযোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
মাদকের করাল গ্রাস থেকে মুক্তি:
তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন তিনি। হাজী আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, "মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমি নির্বাচিত হলে যুব সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনব। সুস্থ সমাজ গঠনে ক্রীড়া ও সৃজনশীল কাজের কোনো বিকল্প নেই।"
পরিবর্তনের অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা:
হাজী আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, " বেলকুচি পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে আমার প্রশাসনের মূল ভিত্তি। বিশেষ করে পৌরসভার রাস্তাঘাট উন্নয়ন, নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।"
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা:
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম সাজু বলেন, "হাজী আব্দুর রাজ্জাক মন্ডল একজন সৎ ও পরিশ্রমী মানুষ। তার সততা ও মাদকের বিরুদ্ধে আপসহীন মনোভাব আমাদের এলাকার উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।"
কৃষক সোলেমান বলেন, "আমরা এমন একজন নেতা চাই যিনি কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট বুঝবেন। হাজী আব্দুর রাজ্জাক মন্ডল সব সময় আমাদের পাশে থাকেন। বিশেষ করে সার ও বীজের সুষ্ঠু বণ্টন এবং ন্যায্যমূল্যে ফসল বিক্রির ক্ষেত্রে তিনি যে সহযোগিতার কথা বলেছেন, তা আমাদের জন্য বড় ভরসা।"
সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে কথা বলতে গিয়ে বয়োজ্যেষ্ঠ আসমা বলেন, "বয়স্ক ভাতার সঠিক বণ্টন ও অসহায় মানুষের সহায়তায় হাজী আব্দুর রাজ্জাক মন্ডল সবসময় নিবেদিত। তিনি জনপ্রতিনিধি হলে আমাদের মতো বয়স্কদের দুশ্চিন্তা অনেক কমে যাবে।"
বিধবা মহিলা কুলসুম বলেন, "বিধবা ও অসহায় নারীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় হাজী আব্দুর রাজ্জাক মন্ডল যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়িত হলে আমরা বেলকুচি পৌরসভায় মাথা উঁচু করে বাঁচতে পারব।"
সততা ও সেবার দীর্ঘ ইতিহাস:
হাজী আব্দুর রাজ্জাক মন্ডল বেলকুচি উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি পদের দায়িত্ব পালন থেকে শুরু করে বি এন পির সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক ও আহবায়ক পদের দায়িত্ব করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি আপসহীন ও আদর্শবান নেতা হিসেবে পরিচিত। তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে তিনি নীরবে জনসেবামূলক কাজ করে আসছেন। অসহায় মানুষের বিপদে-আপদে তিনি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার এই স্বচ্ছ ভাবমূর্তি ও এলাকার প্রতি অগাধ ভালোবাসা এলাকাবাসীর মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে।
জনগণের উদ্দেশ্যে বার্তা:
তৃণমূলের মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে পেরে সন্তুষ্টি প্রকাশ তিনি বলেন, "আমি নির্বাচন করার জন্য নয়, আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। সব শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে একটি আধুনিক, মাদক ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলাই আমার একমাত্র অঙ্গীকার। আগামী দিনে একটি আদর্শ পৌরসভা গড়ার লক্ষে আমি আপনাদের সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।"