• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

মাগুরার মোহাম্মদপুরে নববিবাহিত এক যুবকের রহস্যজনক মৃত্যু

Reporter Name / ২৫৪ Time View
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধিঃ অনেক স্বপ্ন বুকে নিয়ে, সুখে শান্তিতে সংসার করার আশায় বিয়ে হয়েছিল আকলিমা বেগম ও করিম মোল্লা নামের এক নব দম্পতির। কিন্তু এক সপ্তাহ পেরোতে না পেরোতেই রহস্যজনক মৃত্যু ঘটলো নব বিবাহিত যুবক করিম মোল্লার।

ঘটনাটি ঘটেছে, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে।এক সপ্তাহ আগে বিয়ে করা করিম প্রতিদিনের মতোই রাতে স্ত্রীকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন, পরের দিন রবিবার সকালে করিমের স্ত্রী আকলিমা বেগম অনেক ডাকাডাকির পরেও না উঠলে করিমের স্বজনরা অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক করিমকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা বলছেন, করিমের নাক দিয়ে রক্ত পড়ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

এ ঘটনায় নিহত করিমের মা অভিযোগ করে বলেন, “আমার ধারনা—নতুন বৌ আমার ছেলেকে বালিশ চাপা দিয়ে খুন করেছে।

অন্যদিকে করিমের স্ত্রী আকলিমা বেগম দাবি করেন, “স্বামী সহবাসের জন্য জোরাজুরি করলে আমি অসুস্থ থাকায় তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ডেকে কোনো সাড়া না পেয়ে শ্বাশুরীকে খবর দিই।”

এদিকে মৃত্যুর সঠিক কারণ পরিষ্কারভাবে জানাতে না পারাই দিশেহারা হয়ে পড়েছে স্বজনরা।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বলেন, “পরিবারের অভিযোগের ভিত্তিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে প্রশ্ন—এটা কি স্বাভাবিক মৃত্যু, নাকি পরিকল্পিত খুন?


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com