June 4, 2026, 3:07 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

মাগুরায় ১০ দিন ব্যাপী কাব স্কাউটসদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী

মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের পরিচালনা ও মাগুরা জেলার ব্যবস্থাপনায় ১০ দিনব্যাপী প্রথম সাঁতার প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ১০ দিনব্যাপী এ সাঁতার প্রশিক্ষণ চলে, ৩০ জন ছোট্ট কাব স্কাউটসরা এই সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

প্রতিদিনের মতো সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে ছোট্ট কাব স্কাউটরা সাঁতারের নানা কৌশল রপ্ত করে। শুধু সাঁতার নয়, তারা শিখছে পানিতে জীবন রক্ষার মতো অমূল্য দক্ষতা—যা ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনা থেকে নিজেকে ও অন্যকে বাঁচাতে সাহস যোগাবে।

আয়োজকরা বলছেন,এই প্রশিক্ষণে শিশুদের শারীরিক-মানসিক বিকাশের পাশাপাশি পানির প্রতি ভয় দূর করে আত্মবিশ্বাস জাগিয়ে তুলছে। ফলে মাগুরা জেলায় পানিতে ডুবে শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা দৃঢ় আশাবাদী।

সাঁতার প্রশিক্ষণের শেষ দিনে সাঁতার শিখে শিক্ষার্থীরা বলে, আমরা আগে পানিতে নামতে ভয় পেতাম এখন আমরা সাঁতার শিখতে পেরেছি এবং সাঁতার কেটে অনেক দূরে যেতে পারি আমাদের মধ্যে যে ভয় ছিল সেটি এখন আর নাই। তারা আরো বলে, সাঁতার শিখতে পেরে আমরা অনেক আত্মবিশ্বাসী হয়েছি আমরা নিজেদেরকে পানি থেকে এখন রক্ষা করতে পারব।

অভিভাবকরা বলছেন, মাত্র দশ দিনের প্রশিক্ষণেই তাদের সন্তানরা পানির ভয় কাটিয়ে লাইফ জ্যাকেট ছাড়াই আত্মবিশ্বাসের সঙ্গে সাঁতরাচ্ছে! “এত অল্প সময়ে এত বড় পরিবর্তন ভাবতেই পারিনি। কোর্সটা যদি আরও কয়েকদিন লম্বা হতো, বাচ্চারা পুরোপুরি পেশাদারের মতো সাঁতার শিখে ফেলত।”

বাংলাদেশ স্কাউটস এর মাগুরা,ঝিনাইদহ ও নড়াইল জেলার,সহকারী পরিচালক
রাসেল আহমেদ বলেন, সাঁতার একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানা সবারই জরুরী, বাংলাদেশ স্কাউটস এরই ধারাবাহিকতায় সারাদেশে সকল জেলায় কাব স্কাউটসদের জন্য সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যেহেতু কাপ স্কাউটসরা স্কাউটসদের শুরু থেকে শুরু করে সুতরাং তারা যদি এখান থেকে সাঁতার প্রশিক্ষণটা নিয়ে সামনের দিকে এগোই তাহলে তাদের জীবনটাকে সুরক্ষিত করতে পারবে। তিনি আরো বলেন, আমাদের দেশ নদীমাতৃক দেশ অনেক সময় দেখা যায় পানিতে ডুবে অনেকেই মৃত্যুবরণ করে কিন্তু কাপ স্কাউটসরা যদি এখন থেকেই সাঁতার প্রশিক্ষণটা নেয় তাহলে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *