• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মাগুরায় সৎ ছেলের হাতুড়ির আঘাতে আওয়ামী লীগ নেতার স্ত্রীর মৃত্যু।

Reporter Name / ২২৪ Time View
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় পারিবারিক কলহের জেরে সৎ ছেলের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মায়ের মৃত্যু হয়েছে।আজ শনিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত মায়ের নাম আমেনা বেগম (৫০)। তিনি মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া চকপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম কামরুজ্জামান (৫৭) (কুচিয়ামোড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি) পিতা ঘনু মোল্লা। এই আওয়ামী লীগ নেতা গত এক মাস যাবত জেলে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) পারিবারিক বিভিন্ন টানাপোড়নের বিষয়কে কেন্দ্র করে অনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় সৎ মাতা আমেনা বেগম (৫০) এর সাথে ছেলে খালিদের(১৮) কথা কাটাকাটির এক পর্যায়ে সৎমাতা আমেনা বেগম খালিদের গলা টিপে ধরলে খালিদের হাতে থাকা হাতুড়ি দিয়ে সৎমতা আমেনা বেগমের মাথায় আঘাত করলে, হাতুড়ির আঘাতে আমেনা বেগম মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এটা দেখতে পেয়ে পরবর্তীতে নিকট আত্মীয়-স্বজনদের সহযোগিতায় এবং শ্বশুর ঘনু মোল্লা ভিকটিমকে অনুমানিক ১২:০০ ঘটিকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নিয়ে পরবর্তীতে ঢাকা প্রাইম হাসপাতালে ভর্তি করেন। আজ ১ ফেব্রুয়ারি (শনিবার) অনুমানিক ভোর ৫:০০ঘটিকায় ঢাকা প্রাইম হাসপাতালের চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।

এ ঘটনায় সত্যতা জানিয়ে মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, কিছুদিন আগে পারিবারিক দ্বন্দ্বের জেরে মৃত আমেনা বেগমের সৎ ছেলে খালিদ হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান। লাশটি পোস্ট মর্ডাম এর জন্য প্রস্তুত চলছে, । তিনি বলেন, ভিকটিমের পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলেই ঘটনার সঠিক তদন্ত করে সত্য উদঘাটন করে যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় পুরা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com