June 15, 2026, 3:03 am

শিরোনাম :
নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে সিএনজি চালকের আত্মহত্যা সান্তাহারে বিদ্যুৎ এর তারে জড়িয়ে প্রান গেল কিশোরের সান্তাহারে রাকিকা আক্তার রাকার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন  শিবিরের ধর্ষণের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল সহায়তা টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় বিল ইজারার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছেন। আজ শুক্রবার দুপুরে মাগুরা সদর থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল হলেন মো. বাদশা মিয়া (৩৫)। তার কনস্টেবল নম্বর ৬৭০। তিনি সাতক্ষীরা জেলার তালা থানার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। বাদশা মিয়া মাগুরা সদর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে তিনি রেশন উত্তোলনের জন্য মাগুরা পুলিশ লাইনে আসেন। রেশন সংগ্রহ শেষে মোটরসাইকেলে করে বাবুখালী ক্যাম্পে ফেরার পথে পারনান্দুয়ালী ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানা পুলিশ জানিয়েছে, নিহত কনস্টেবলের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *