• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মাগুরায় পেঁয়াজ বীজ চাষে ব্যস্ত সময় পার করছে কৃষক

Reporter Name / ১৫৫ Time View
শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় ভালো ফলনের আশায় পেঁয়াজ বীজ চাষে ব্যস্ত সময় পার করছে কৃষক ।মাগুরা চার উপজেলার মধ্যে শ্রীপুর উপজেলায় সব থেকে বেশি পেঁয়াজ চাষ হয়। কৃষক ভালো বীজ উৎপাদনের জন্য নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। এরই মধ্যে বীজ পেঁয়াজ ফুল ফুটতে শুরু করেছে। আবহাওয়া ভালো থাকলে এ বছর জেলায় বীজের বাম্পার ফলনের আশা করছে কৃষক।

কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ৩২ মেট্রিক টন বীজ উৎপাদন হবে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজের জন্য জমিতে পেঁয়াজ বপন করা হয়। বীজ উৎপাদনের জন্য ৪ থেকে সাড়ে ৪ মাস সময় লাগে। আধুনিক পদ্ধতিতে বীজ চাষের জন্য প্রতি বিঘা জমিতে খরচ হয়ে থাকে ২.৫ থেকে তিন লক্ষ টাকা। এই পদ্ধতিতে বিঘা প্রতি বীজ উৎপাদন হয় ১৫০ কেজি। বাজারে ভালো বীজ ৫-৮ হাজার টাকা পর্যন্ত প্রতি কেজি বিক্রয় করা হয়।

বীজ পেঁয়াজ চাষি, রহমত আলী বলেন, প্রতিদিন কৃত্রিম উপায়ে ফুলের পরাগায়ন করতে হয়। সাধারণত মৌমাছি কম থাকলে কৃত্রিম উপায়ে পরাগায়ন করতে হয়। তিনি জানান, কৃত্রিম উপায়ে পরাগায়ন ১০ দিনের মত করতে হয়।

বীজ চাষী, বাকের মুন্সি বলেন, ভালো জাতের বীজ উৎপাদন নিশ্চিত করতে চেষ্টা করছি। আধুনিক পদ্ধতিতে চাষ করা হয়েছে। সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে বীজ চাষে উৎপাদন শতাংশে দেড়গুণ বেশি হবে। এছাড়াও দামও ভালো পাওয়া যাবে।

স্থানীয়রা বলছেন,পেঁয়াজ ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দশনার্থীদের আগমন চোখে পড়ার মত। এছাড়া আগ্রহী কৃষক বীজ পেঁয়াজ চাষের আগ্রহে খোঁজখবর নিতে আসছে।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, মোঃ তাইজুল ইসলাম বলেন, এ বছর জেলায় ১৩১৯৩ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। এর মধ্যে বিভিন্ন স্থানে ৪৩ হেক্টর জমিতে বীজ পেঁয়াজের চাষ হয়েছে। তিনি বলেন,১৪ হেক্টর জমিতে বীজ পেঁয়াজ চাষের জন্য কৃষকদের প্রণোদনার বীজ দেওয়া হয়েছে। ভালো বীজ উৎপাদনের জন্য প্রতিনিয়ত কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com