• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

মাগুরায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা মিছিল

Reporter Name / ৫৮০ Time View
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধি:
মাগুরা ১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মনোনয়ন প্রার্থী আব্দুল মতিন বলেন,নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান, ছাত্র-জনতা, শ্রমিক, সাংবাদিক, পেশাজীবী, আইনজীবী সকলকে নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই, এ দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই, তিনি আরো বলেন,আমাদের লক্ষ্য মানবতার সেবা করা।

আজ সকাল সাড়ে ১১ টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে মাগুরা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ন্যায় ও ইনসাফ ভিত্তিক দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাগুরা ১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা মিছিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সকলের উদ্দেশ্যে তিনি এসব কথা তুলে ধরেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়েতে ইসলামীর মাগুরা জেলার শাখার ভারপ্রাপ্ত আমির সাঈদ আহমেদ বাচ্চু।
সংক্ষিপ্ত আলোচনায় মাগুরা ২ আসনের জামাতে ইসলামীর সংসদ সদস্য মনোনয়ন প্রার্থী অধ্যাপক এমবি বাকের বলেন, আমরা নির্বাচিত হলে মাগুরার রাস্তাঘাটের উন্নয়ন করব, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব, চিকিৎসা সেবার উন্নয়ন করব, মাগুরা কে মাদকমুক্ত করব, তিনি আরো বলেন, মাগুরাকে বেকার মুক্ত করবো, বেকারদের বেকার ভাতা প্রদান করব, মাগুরায় ৫০০ সজ্জা বিশিষ্ট হাসপাতাল গড়ে তুলবো, আমরা মাগুরা মেডিকেল কে নিজের জায়গায় স্থাপিত করে একটি মর্যাদাপূর্ণ মেডিকেল কলেজে রূপান্তরিত করব।

সংক্ষিপ্ত আলোচনা শেষে নির্বাচনী মিছিলটি মাগুরা নোমানি ময়দান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি নোমানি ময়দানে গিয়ে শেষ হয়।

মিছিলটিতে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার দাঁড়িপাল্লা সমর্থিত সকল শ্রেণীর লোক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com