• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা :

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ১৪৪ Time View
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি: একটি বিদ্যালয়ের সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ থাকে না; সেই সাফল্যের পেছনে থাকে একদল নিবেদিতপ্রাণ শিক্ষকের নিরলস শ্রম, আন্তরিকতা এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার অদম্য প্রত্যয়। সেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুল এবং ৭ জন সাধারণ গ্রেডেসহ মোট ২৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এই অসাধারণ ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি ধারাবাহিকভাবে বেলকুচি উপজেলার শীর্ষ স্থান ধরে রেখে আবারও শিক্ষাঙ্গনে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষকদের হাতে ফুল তুলে দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আবু হাসেম (হাসু),আবু হোসেন,গোলাম কিবরিয়া,আশরাফ আলী, কামরুল ইসলাম লিটন,খোরশেদ আলম, ইব্রাহীমসহ এলাকাবাসী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের ভাষায়, “এই শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তাঁরা স্বপ্ন দেখান, চরিত্র গড়েন এবং একটি আলোকিত প্রজন্ম নির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুজ্জামান শিপন-এর দূরদর্শী নেতৃত্ব, সময়োপযোগী পরিকল্পনা, কঠোর তদারকি এবং শিক্ষার মানোন্নয়নে আপসহীন ভূমিকা বিদ্যালয়টিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাঁর নেতৃত্বে সহকারী শিক্ষক মোছা. আফরোজা ইয়াসমিন, মোছা. রুমি খাতুন, শাকিলা আক্তার, শামীমা আক্তার, সুফিয়া খাতুন, তাজনীন ফারজানা, শাহাদৎ হোসেন ও ইসমতআরা খানম অক্লান্ত নিষ্ঠা, মমতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছেন। নিয়মিত পাঠদান, বাড়তি যত্ন, দুর্বল শিক্ষার্থীদের আলাদা পরিচর্যা এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনায় অফিস সহকারী আশরাফুল ইসলামও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা, সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ এবং আন্তরিক কর্মস্পৃহা আজ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বেলকুচির শিক্ষাক্ষেত্রে একটি অনুসরণীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, “জাতি গঠনের সবচেয়ে বড় কারিগর শিক্ষক। মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রমাণ করেছেন, আন্তরিকতা, সততা ও পরিশ্রম থাকলে গ্রামের একটি বিদ্যালয় থেকেও জাতীয় মানের সাফল্য অর্জন সম্ভব।”

এলাকাবাসী বিশ্বাস করেন, এই নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের হাত ধরেই আগামী দিনেও আরও অসংখ্য মেধাবী শিক্ষার্থী গড়ে উঠবে এবং মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু বেলকুচি নয়, সমগ্র সিরাজগঞ্জ তথা দেশের প্রাথমিক শিক্ষায় উৎকর্ষের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com