• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৫
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

মাইজদী প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগ

Reporter Name / ৮৯ Time View
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলার গৌরব

নোয়াখালীর মাইজদীতে অবস্থিত মাইজদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা, দুই সন্তানের জনক বাবু।

স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হলেও কোনো চিকিৎসক রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেননি। এ সময় এক নার্স এসে রোগীকে একটি ইনজেকশন প্রদান করেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই রোগী তীব্র ব্যথায় চিৎকার করে ওঠেন এবং অল্প সময়ের মধ্যেই মারা যান।

পরিবারের দাবি, প্রয়োগ করা ইনজেকশনটি ছিল ইসোমিপ্রাজল—যা সাধারণত গ্যাস্ট্রিক ও এসিডিটির চিকিৎসায় ব্যবহৃত হয়। তাদের অভিযোগ, সঠিক রোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঘটনার পর স্বজনদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এখনো হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com