• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৬
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

Reporter Name / ৬১ Time View
শনিবার, ৩০ মে, ২০২৬

রাব্বি রহমান নীলফামারীঃ ৩০ মে, ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী জেলা কাযালয়ে এর অফিসে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এই উপলক্ষে নীলফামারী জেলা ও সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদান এবং বাংলাদেশের উন্নয়নে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী সেনানায়ক, সফল রাষ্ট্রনায়ক এবং জনগণের নেতা। স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে দেশের অর্থনীতি পুনর্গঠন, কৃষি ও শিল্পখাতের উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যেতে শুরু করে।
তাঁর আদর্শ ও দেশপ্রেম আজও জাতীয়তাবাদী শক্তির জন্য প্রেরণার উৎস উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আদর্শ পথনির্দেশক হয়ে থাকবে।
শাহাদাত বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত।
এ সময় বক্তারা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর সুযোগ্য সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে এক বিশেষ দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
“শহীদ জিয়ার আদর্শ চিরজাগরুক থাকুক, তাঁর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com