• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

ভারতে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ১৭৫ Time View
শনিবার, ১৬ মে, ২০২৬

এস কে কামরুল হাসান, সাতক্ষীরা প্রতিবেদকঃ সাতক্ষীরার নিউ মার্কেট চত্বরে শুক্রবার জুমার নামাজের পর ভারতে মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত ইসলামী ইমাম পরিষদের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে যেয়ে শেষ হয়। মিছিলে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায় উগ্রবাদী হিন্দু গোষ্ঠী কর্তৃক মুসলিম নারী-পুরুষের ওপর চরম নির্যাতন, নিপিড়ন হত্যা,সহ বাড়িঘর, মসজিদ ও কবরস্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে নির্যাতন বন্ধের দাবি জানান তারা।
মোঃ অহিদুজ্জামান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন ইমাম সমিতির সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাওলানা সাইফুল্লাহ আজাদী, মাওলানা আব্দুস সালাম, আব্দুল হামিদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে পুষ্পপুত্তলিকা আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com