• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

ব্রাজিল-আর্জেন্টিনা নয় আদমদীঘিতে নজর কাড়ছে সেতুর দুই ধারে কালেমা খচিত পতাকা

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ৯৩ Time View
রবিবার, ২৮ জুন, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিশ্বকাপ উন্মাদনার সময় বিভিন্ন দেশের জাতীয় পতাকার বদলে বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি সেতুর দুই ধারে কালেমা খচিত পতাকা উত্তোলন করা হয়েছে। ব্যতিক্রমী এই দৃশ্যটি উপজেলার ঐতিহাসিক রক্তদহ বিলের দমদমা নতুন সেতুতে চোখে পড়ে। ইসলামের মূল ভিত্তি ‘কালিমায়ে তাইয়্যেবা’ খচিত পতাকার বিষয়টি স্থানীয়দের নজর কাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

জানা গেছে, গতকাল শনিবার বিকেলে উপজেলার কদমা মৎস্য খামার সংলগ্ন দমদমা নতুন সেতুর (ব্রিজ) দুই ধার দিয়ে একদল অজ্ঞাত যুবক ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’ লেখা পতাকাগুলো টানিয়ে দেয়। সাধারণত ফুটবল উন্মাদনায় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইতালি বা স্পেনের মতো দেশগুলোর পতাকা উড়তে দেখা গেলেও এখানে এর বদলে আরবিতে কালেমা লেখা পতাকা দিয়ে ব্রিজের দুই পাশ সাজানো হয়েছে। রাতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।
নেটিজেনরা এই ঘটনাকে একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে মন্তব্য করছেন। ব্রিজের ওপর দিয়ে চলাচলের সময় পথচারীদেরও নজর কাড়ছে সারি সারি এই পতাকাগুলো। অনেকেই দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখছেন, আবার কেউ কেউ স্মৃতি হিসেবে ছবি বা ফটোসেশন করে রাখছেন। ধর্ম প্রাণ মানুষের পাশাপাশি সাধারণ মানুষও বিষয়টিকে বেশ ইতিবাচক ভাবেই গ্রহণ করেছেন। ব্যতিক্রমী এই সাজ সজ্জা দেখে কোনো নেতিবাচক মন্তব্য না করে বরং সবাই একবাক্যেই বলছেন দৃশ্যটি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে।
কদমা গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম জানান, দেশে ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা ওড়াতে পারলে ‘কলেমার পতাকায়’ সমস্যা কোথায়?
তবে নাম প্রকাশে অনিচ্ছুক সচেতন ব্যক্তিরা বলছেন, এই পতাকা দেখিয়েই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করতে পারে কোনো মহল। এই অর্থনৈতিক সংকটের সময় তা দেশের জন্য ভালো হবে না, প্রবাসে থাকা বাংলাদেশিরাও বিপদে পড়তে পারেন। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখার পরামর্শও দিচ্ছেন কেউ কেউ।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, কারা কালেমা খচিত পতাকা উত্তোলন করেছে বিষয়টি আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com