• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৩
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

ব্যাক ডেটেড ফলক বিতর্ক: দুমকীতে ভিত্তিপ্রস্তর স্থাপন মাঝপথেই বন্ধ!”

Reporter Name / ১৩৪ Time View
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করনের নাম ফলক দুই বছর পর লাগালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহীদুল হাসান শাহীন। যদিও জনগনের তোপের মুখে ওই নাম ফলক খুলতে বাধ্য হন তিনি। জানাগেছে ২০২৪ সালের ৪ জানুয়াী দুৃকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তৎকালীন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার ওই সময়ে ভিত্তি প্রস্তর করেন। ওই সময়ে কোন ভিত্তিপ্রস্তর স্থাপনের নাম ফলক স্থাপন করা হয়নি। দীর্ঘ ২ বছর পর নামফলক নাথাকার পর উক্ত নাম ফলক ২০২৬ সালে স্থাপন করতে গেলে তোপের মুখে পরেন স্বাস্থ্য কর্মকর্তা। জনগনের বাঁধার মুখে নাম ফলকটি খুলে ফেলতে বাধ্য হন তিনি।
এবিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার বলেন, তিনি কর্মকর্তার সাথে আলাপ করছেন। নাম ফলকটি খুলে ফেলার কথা বলেছেন।
দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জিএম এনামুল হক বলেন, বিষয়টি তার জানা নাই। এবিষয়ে ইউএইচপিও মহোদয় ভালো বলতে পারবেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহীদুল হাসান শাহীনের ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে রয়েছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com