• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

বৈদ্যুতিক শট সার্কিটে জুতার দোকান পুড়ে ছাই

Reporter Name / ২২৫ Time View
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের মেইল রোডে অবস্থিত রহমান সুজ এর খুচরা ও পাইকারি একটি জুতার দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রহমান সুজ আগুনের সূত্রপাত হয়। ওই সময় স্থানীয় লোকজন দোকানে ভিতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে। কিছুক্ষণের মধ্যে দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে দোকানে থাকা জুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের অফিস সহায়ক শাহারিয়া বাদশা ইমন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। তিনি আরও বলেন, খবর পেয়েই ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আসে। অপরদিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে দায়িত্ব থাকা ম্যানেজার রবিউল ইসলাম বলেন, জুতাসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে তার দোকানে ২০ থেকে ২২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে দাবী করেন। তিনি আরও বলেন রহমান সুজ এর দোকান থেকে আমরা পাইকারি ও খুচরা জুতা বিক্রি করে থাকি। দোকানের পিছনে আমাদের জুতার গোডাউন ছিল সেই গোডাউনেও আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com