• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৪
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

বেলকুচিতে ৫০০ অসহায় পরিবারের মাঝে দোস্ত  এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ

Reporter Name / ৭৮ Time View
বুধবার, ১৩ মে, ২০২৬

বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৫০০ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে মানবিক উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। বুধবার (১৩ মে) সকালে উপজেলার ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিতরণকৃত প্রতিটি ফুড প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও প্রয়োজনীয় মশলাসহ প্রায় ৪৫ কেজি খাদ্যসামগ্রী। আয়োজকরা জানান, চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই খাদ্য সহায়তা নিম্নআয়ের পরিবারগুলোর জন্য স্বস্তি বয়ে আনবে এবং তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। তিনি বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ও পুনর্বাসনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে বেলকুচিতে সাম্প্রতিক সময়ে টিউবওয়েল স্থাপন, অযুখানা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংস্থাটি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে। বর্তমানে এ অঞ্চলে সংস্থাটির আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে, যা স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী,

দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নজাবত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, বার্ড সেফটি সোসাইটি-এর প্রধান মামুন বিশ্বাস, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এনটিভির রিপোর্টার রফিক মোল্লা, দোস্ত এইডের শিক্ষা অফিসার শওকত মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা দোস্ত এইডের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং দোস্ত এইডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় ভলেন্টিয়ার মিজানুর রহমান।

ফুড প্যাকেট পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার পরিচালনা কঠিন হয়ে পড়েছিল। এই খাদ্য সহায়তা তাদের কষ্ট অনেকটাই লাঘব করবে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, প্রতিবন্ধী পুনর্বাসন, দারিদ্র বিমোচন, জরুরি ত্রাণ সহায়তা, কুরবানি, গৃহ নির্মাণ ও মসজিদ উন্নয়নসহ বিভিন্ন মানবিক প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংস্থাটি ইতোমধ্যে সারাদেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে, যার মাধ্যমে অসংখ্য মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com