• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৭
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এমপি আমিরুল ইসলাম খান আলিম,

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ৫৫ Time View
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলার উন্নয়নে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেছেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান।

২০ শে জুলাই সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ‘উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
সভায় মাদক সমস্যার ভয়াবহতা তুলে ধরে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান বলেন, “মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য শিক্ষক, অভিভাবক, ইমাম, জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত বেলকুচি গড়তে সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা তৈরির লক্ষ্যে তিনি মাঠ পর্যায়ে সমন্বয় সভা করার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন সহ সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com