• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বেরোবিতে ওবিই কারিকুলাম উন্নয়ন শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

Reporter Name / ২৫৫ Time View
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

রংপুর অফিসঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত “OBE Curriculum Development Workshop” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার প্রধান চ্যালেঞ্জ হলো শিক্ষার্থীদের যথাযথভাবে প্রস্তুত করা। শিক্ষার্থীরা যেন শুধু পরীক্ষায় পাস করেই থেমে না থাকে। বরং তারা বাস্তব কর্মক্ষেত্রে দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিকতা প্রদর্শন করতে পারে। তিনি বলেন, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম সেই লক্ষ্য পূরণে একটি কার্যকর কাঠামো প্রদান করে।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ। কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com