মতিন গাজী যশোরঃ যশোরের অভয়নগরে আজকে উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং ইউনিয়ন যুবদলের ৯টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি সুজা উদ্দিনের সভাপতিত্বে এবং থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন মোল্লার সঞ্চালনায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম মান্নু। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি লিয়াকত বিশ্বাস, থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম প্রমূখ।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করার।পাশাপাশি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে যুবদলের নির্বাচনী কার্যক্রমকে আরও সক্রিয় ও সংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।