June 4, 2026, 10:16 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

বেগমগঞ্জ বিসিক শিল্পনগরীতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানা ৮০ হাজার

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ ||

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্পনগরীতে অবৈধ পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তর নোয়াখালী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা ভঙ্গের দায়ে ১৫(১) ধারায় একটি মামলায় নুর মোহাম্মদ জনি (২৮), পিতা- তাজুল ইসলামকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে কারখানা থেকে ১৮৩ কেজি উৎপাদিত পলিথিন জব্দ করা হয়। এছাড়া “তানিশা প্যাকেজিং” নামক কারখানাটির কার্যক্রম বন্ধ রাখার জন্য মালিক পক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা এবং বেগমগঞ্জ মডেল থানার এএসআই রিপনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম মোবাইল কোর্টকে সহযোগিতা করে।

জনস্বার্থে পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *