• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বেগমগঞ্জে ইটভাটায় যৌথ অভিযান, ৩ মামলায় ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৩৪ Time View
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || দৈনিক বাংলা গৌরব

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচালিত যৌথ অভিযানে তিনটি ইটভাটাকে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার উপজেলার রসুলপুর ও কাদিরপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

জরিমানার পরিমাণ নিম্নরূপঃ
🔸 রুপালী ব্রিকস – ৩,০০,০০০ টাকা
🔸 হোসনা ব্রিকস – ২,২০,০০০ টাকা
🔸 দিগন্ত স্টার – ২,৬০,০০০ টাকা

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com