• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে রাজশাহীতে ক্যাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৭ Time View
সোমবার, ১৬ মার্চ, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহী ব্যুরোঃ

বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে নগরীর জিরোপয়েন্টে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব রাজশাহীর উপদেষ্টা ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী। সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী ক্যাবের প্রচার সম্পাদক সঞ্জু আহম্মেদ, তথ্য ও গবেষনা সম্পাদক কবি অনুরুদ্ধ, রাশেদা পারভিন, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, দিনের আলো সভাপতি মোহনা সহ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ভোক্তার অধিকার শুধু পণ্য কেনার সুযোগ নয়; বরং নিরাপদ, মানসম্মত ও ন্যায্যমূল্যে পণ্য পাওয়ার অধিকারও এর অন্তর্ভুক্ত। কিন্তু দেশে এখনও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।

তারা বলেন, ১৯৬২ সালের ১৫ মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ভোক্তাদের মৌলিক অধিকার সম্পর্কে মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ঘোষণা দেন। সেই ঘটনার স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করা হচ্ছে।

২০২৬ সালের বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের প্রতিপাদ্য “Safe Products, Confident Consumers”—বাংলায় যার অর্থ “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি।” বক্তারা বলেন, নিরাপদ পণ্য ও ন্যায্যমূল্য নিশ্চিত করা একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা থেকে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি রোধে কঠোর বাজার মনিটরিং জোরদার, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

প্রতিবাদ সভা শেষে জিরোপয়েন্ট থেকে একটি র‍্যালি বের হয়ে নগরীর আরডি মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com