• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৪
শিরোনামঃ
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল! বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে নেওয়াশী ইসলামিয়া মাদ্রাসায় নবনিযুক্ত সভাপতি ডা. ইউনুস আলীকে সংবর্ধনা ও আলিম পরীক্ষার্থীদের বিদায় মাহফিল তিন বছরের পানির কষ্ট লাঘব, প্রধানমন্ত্রীর উপহারে হাসি ফিরল রকিব-শারমিনের পরিবারে আদমদীঘির বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার মাসব্যপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ৩৯ Time View
শুক্রবার, ৫ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছী সড়কের উভয়পার্শ্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে ও বন বিভাগের সহযোগিতায় পৌরসভার বরুনকান্দি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

বর্তমান সরকারের দেশব্যাপী ২৫ কোটি চারা রোপণের ঘোষণার ধারাবাহিকতায় এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক চারা রোপণ ও বিতরণ করা হয়।

কর্মসূচিতে বন বিভাগের সহকারী রঞ্জার শহিদুল ইসলাম, সওজ- নওগাঁর উপবিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস জামান, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, ডাব এর সভাপতি ডাঃ ইসকেন্দার আলী, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েশ উদ্দিন, এনটিভির সিনিয়র সাংবাদিক আসাদুর রহমান জয়, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাছিমুল হক বুলবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু, বলেন আমাদের জীবন ও পরিবেশের স্বার্থেই গাছ লাগানো প্রয়োজন। মানুষ এখন অনেক সচেতন। সরকারের উদ্দেশ্য সফল করতে সারা দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এই সবুজ বিপ্লবকে সফল করব। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার কার্যক্রম সফল করতে আমাদের আমাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com