• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

বিপ্লব আহমেদ ও রাজা ইসলামের নেতৃত্বে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম

Reporter Name / ১১৮ Time View
রবিবার, ৩১ মে, ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর মনসাপাড়া এলাকায় মনসাপাড়া ইয়াং স্কোয়াডের উদ্যোগে ব্যাপক বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে ২০২৬) বিকেলে মনসাপাড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির শতাধিক গাছের চারা স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ এবং সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, বর্তমান সময়ে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বব্যাপী উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং গাছের সঠিক পরিচর্যার বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মনসাপাড়া ইয়াং স্কোয়াডের সভাপতি বিপ্লব আহমেদ বলেন, “পরিবেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে বৃক্ষরোপণ আন্দোলনে অংশ নিতে হবে। আজকের বিতরণকৃত প্রতিটি চারা যদি সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক রাজা ইসলাম বলেন, “সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সুরক্ষাকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। তরুণ সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে মনসাপাড়া ইয়াং স্কোয়াড ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।”
এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে সকলের মাঝে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় অন্তত একটি করে গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।
“সবুজ হোক পরিবেশ, বৃক্ষ হোক জীবনের অনুপ্রেরণা”—এই প্রত্যয়কে ধারণ করে মনসাপাড়া ইয়াং স্কোয়াড ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com