• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

  বিচার বিভাগে একসঙ্গে তিনটি স্তরে মোট ৮২৬ জন বিচারক পদোন্নতি

Reporter Name / ৩০৩ Time View
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বাংলার গৌরব ডেক্সঃ  বিচার প্রশাসনে একসঙ্গে বড় ধরনের পদোন্নতি কার্যকর করা হয়েছে। যার মাধ্যমে তিনটি স্তরে মোট ৮২৬ জন বিচারক পদোন্নতি পেয়েছেন । এর মধ্যে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে ২৯৪ জন, এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে ২৮২ জন পদোন্নতি পেয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এই পদোন্নতিগুলো নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতির পর এই বিচারকদের নতুন কর্মস্থলে পদায়নও সম্পন্ন হয়েছে।

জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ অনুযায়ী, বেতন স্কেলের প্রথম গ্রেডে (৭০,৯২৫–৭৬,৩৫০) অতিরিক্ত জেলা ও দায়রা জজদের জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিয়োগ/বদলি কার্যকর থাকবে।

পদোন্নতি পাওয়া বিচারকদের দপ্তরপ্রধানের মনোনীত কর্মকর্তার কাছে ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি বা বহিঃবাংলাদেশে অবস্থানরত বিচারকরা প্রশিক্ষণ/ছুটি শেষে কার্যভার হস্তান্তর করে অবিলম্বে নতুন পদে যোগদান করবেন, এ নির্দেশও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com