• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০০
শিরোনামঃ
রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার রাজশাহীর বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতি, নিহত-১ হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা”

বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার ……. রংপুরে মন্ত্রী আসাদুল হাবীব দু

Reporter Name / ১৪৩ Time View
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

 রংপুর অফিসঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এমপি বলেছেন, বিএনপি জনবান্ধব রাজনৈতিক দলের পাশাপাশি জনবান্ধব সরকার। সরকার জনগণের দাবী অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প সময়ের ভেতরে বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী রংপুরে এসে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প কারখানা তৈরীর কথা বলেছেন। রংপুর অঞ্চল খাদ্য উৎপাদনে ভাল ভূমিকা রাখে। এখানকার শ্রম সস্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তাই অন্য অঞ্চলের মত রংপুর বিভাগেরও সমহারে উন্নয়ন হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিস্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিস্তা আন্দোলনের সাথে আমি জড়িত। তিস্তাপাড়ের সন্তান আমি। রংপুরের দুই কোটি মানুষের আকাঙ্খা তিস্তাকে ঘিরে। আমরা সবেমাত্র সরকার গঠন করেছি। এই মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের দুই মন্ত্রীর সাথে কথা হয়েছে।
মন্ত্রী বলেন, বিগত অর্ন্তবর্তীকালীন সরকার তিস্তা নিয়ে কিছু প্রকল্প গ্রহণ করেছিল। তিস্তার বুকে আর কোন বিক্ষিপ্ত প্রকল্প বাস্তবায়ন হবে না। আমরা সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা নদী শাসন, খনন, তিস্তাপাড়ের মানুষের দাবী বাস্তবায়ন করবো।
তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী সরকারী আদেশ প্রতিপালন করবেন। আমরা আলোচনায় রমজানকে ঘিরে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, বিদ্যুতকে স্বাভাবিক রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলকে বেশি গুরুত্ব দিয়েছি। বিভিন্ন সরকারী দপ্তরে নানা ঘাটতি রয়েছে। সেই সাথে দেশের অন্য বিভাগের চলমান কিছু প্রকল্প রংপুর বিভাগে অর্ন্তভূক্ত হয়নি। আমরা সেটা অন্তর্ভূক্ত করতে চাই।
গণঅভ্যূত্থানে নিহত পুলিশ সদস্যদের পরিবার মামলা করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেন, যে কোন ক্ষতিগ্রস্থ পরিবার মামলা করার অধিকার রাখে। কারো সাথে অন্যায় হলে যে কেউ আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com