• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নওগাঁর মৈনম ভোলাবাজারে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৩৩১ Time View
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মান্দা প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নওগাঁর মৈনম ভোলাবাজারে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় এ দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন।

বিশেষ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, নওগাঁ জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ চকদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অধ্যাপক এমদাদুল হক, অধ্যাপক নুরুল ইসলাম, তালহা জোবায়ের, শামিম হোসাইন এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও মহিলা দলের সভাপতি রওশন আরা প্রমুখ।

শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com