• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বাসের চাপায় নওগাঁয় কারারক্ষীর মৃত্যু

Reporter Name / ১৭৯ Time View
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় কারারক্ষী পলাশ আলী (৩৫) এর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পলাশ আলী বগুড়ায় জেলা কারাগারে কর্মরত ছিলেন। তিনি মোটরসাইকেলে করে রাজশাহীর যাওয়ার পথে নওগাঁ গামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সামনা সামনি সংঘর্ষ হলে তার মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই কারারক্ষী পলাশ আলীর মৃত্যু হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বাংলার গৌরব কে জানান, দুর্ঘটনার খবর কারাগার কর্তৃপক্ষ ও নিহতের পরিবারকে জানানো হয়েছে। ঘাতক বাস চালক ও বাস শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে সাময়িক ব্যাহত হয়। মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com