সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের রাজশাহীর বাঘা উপজেলার ১ নং বাজুবাঘা ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে মিঠুন আলী সভাপতি ও জিয়াউর রহমান সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন। গত ৫ ডিসেম্বর উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহাতাব আলী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু এ কমিটির অনুমোদন দেন।
এছাড়াও সহ-সভাপতি পদে নুর ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে রাজিব আলী এবং সাংগঠনিক সম্পাদক পদে রিপন আলী রয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, বাজুবাঘা ইউনিয়ন শ্রমিক দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তবে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নতুন কমিটিকে বলা হয়েছে।
বাঘা উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ জানান, যারা অতীতে আন্দোলন ও সংগ্রামে দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তাদেরকেই এ কমিটিতে পদায়ন করা হয়েছে। নতুন নেতৃত্ব ইউনিয়নে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে মনে করছেন তারা।
বাজুবাঘা ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি মিঠুন আলী বলেন, আমি প্রথমেই বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান এরও সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠন কে সু-সংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি কে বিজয়ী করতে নির্লস ভাবে কাজ করে যাব।
উল্লেখ্য: বাজুবাঘা ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি মিঠুন আলী পারিবারিক সূত্রেই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। এছাড়াও তার আপন ছোট ভাই রনি আহম্মেদ জুলাই আন্দোলনের সক্রিয় একজন কর্মী ছিলেন এবং গুলিবিদ্ধ হয়েছিলেন।