• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

বাঘায় ২৫ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী রাব্বুল আটক !

Reporter Name / ১০২ Time View
শনিবার, ৯ মে, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ রাজশাহী জেলার বাঘা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল এস্কাফ (ফেন্সিডিল)সহ মো. রাব্বুল হোসেন সোহাগ (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। শনিবার (০৯ মে) ভোর ০৪:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল বাঘা থানাধীন ভানুকর গ্রামস্থ ধৃত আসামির বসতবাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে বাড়ির ভেতরে লাকড়ির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৫ বোতল এস্কাফ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০২টি সিম কার্ড জব্দ করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. রাব্বুল হোসেন সোহাগ (২১)। তিনি রাজশাহী জেলার বাঘা থানার মীরগঞ্জ ভানুকর গ্রামের মো. মজিবুর রহমান আকালের ছেলে।

র‍্যাব-৫ আরো জানাই, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাব্বুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য বিভিন্ন উপায়ে সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত এস্কাফ (ফেনসিডিল) গুলোও তিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

এই ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জনস্বার্থে এবং অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com