• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাঘায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name / ১৩২ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ                                    মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং শ্রমজীবী মানুষের সংহতি প্রকাশের লক্ষ্যে উপজেলার প্রধান প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়। শুক্রবার (১ লা মে) সকালে বাঘা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শ্রমিকদের অংশগ্রহণে এক বিশাল র‍্যালী বের করা হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলার সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম।

বাঘা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সবুজ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু বক্কর জিব্রাইল, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজদার রহমান, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম।

সমাবেশে বাঘা উপজেলার বিভিন্ন ট্রেড ইউনিয়নের সেক্রেটারি এবং বিভিন্ন সেক্টরে নিয়োজিত শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন এবং উৎসব বোনাসসহ অন্যান্য ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে মে দিবসের তাৎপর্য তুলে ধরে এবং দেশের শ্রমজীবী মানুষের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com