June 13, 2026, 3:18 pm

শিরোনাম :
বরগুনার বদরখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম, গণপিটুনিতে নিহত ১ পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক নন্দীগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার নন্দীগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু সান্তাহারে শিশুকে হত্যার দায়ে আটক- ৩ আপত্তিকর ভিডিও ভাইরাল: নাগেশ্বরীর সেই প্যানেল চেয়ারম্যান খাদিজা বহিষ্কৃত, নতুন দায়িত্বে প্রকৌশলী ফিরোজ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও

বাঘায় পুলিশের চেকপোস্ট অভিযানে গাঁজাসহ যুবক আটক

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহীর বাঘা থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজাসহ তারেক মিয়া (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাঘা থানাধীনর চন্ডিপুর ৩ খুঁটি এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এসময় বাঘা থেকে লালপুরের দিকে যাওয়া একটি ইঞ্জিনচালিত অটো রিকশা থামিয়ে তল্লাশি চালায় এসআই নুর মোহাম্মদ ও এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিকের নেতৃত্বাধীন একটি চৌকস টিম।

তল্লাশিকালে সন্দেহভাজন যাত্রী মো: তারেক মিয়ার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে অবৈধ নিষিদ্ধ শুকনো গাঁজা জব্দ করা হয়।

আটককৃত তারেক মিয়া নাটোর জেলার লালপুর থানাধীন দূরদুরি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মো: রবিউল ইসলামের পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তারেক স্বীকার করেছেন যে, তিনি বিক্রয় ও সরবরাহের উদ্দেশ্যে এই মাদক নিজ হেফাজতে রেখে বহন করছিলেন।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানিয়েছেন, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও এলাকাকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধ দমনে এবং সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য বাঘার সচেতন নাগরিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *