• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাঘায় পুলিশের অভিনব অভিযান: কৃষক সেজে মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৬!

Reporter Name / ১৪৯ Time View
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলার এক আসামিকে ধরতে পুলিশের এএসআই আব্দুল মালেক কৃষকের ছদ্মবেশ ধারণ করে সফল অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এর দিকনির্দেশনায় ও বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে গত মঙ্গলবার ( ২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে ৬ জনকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।

এদিকে অভিযানের সবচেয়ে আলোচিত ঘটনাটি ছিল আড়ানী পৌরসভার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মামুনকে গ্রেফতার। তাকে ধরতে পুলিশ সদস্য কৃষকের ছদ্মবেশ ধারণ করে ওত পেতে থাকেন এবং সুযোগ বুঝে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃতরা হলেন, ফারদিন আহমেদ সৌমেন (বাজুবাঘা), রাকিবুল ইসলাম রাকিব (আড়ানী পৌরসভা), রুনা বেগম (বাঘা পৌরসভা), মরিয়ম বেগম (বাঘা পৌরসভা), আনিছ আলী (আড়ানী পৌরসভা) ও মামুন (আড়ানী পৌরসভা – মাদক মামলার আসামি)

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, ধৃত আসামিদের মধ্যে প্রথম ৫ জনকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সর্বশেষ গ্রেফতারকৃত মামুনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এছাড়াও তিনি বলেন, “আমরা বাঘা ও আড়ানী পৌরসভাসহ ৭টি ইউনিয়নের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। অপরাধী দমনে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সম্মানিত নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com