• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০
শিরোনামঃ
পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

বাঘার সাহিন সরকারের তিন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন; সংস্কৃতি অঙ্গনেও রয়েছে তাঁর বহুমুখী প্রতিভা!

Reporter Name / ১৪২ Time View
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ সুদক্ষ কর্মদক্ষতা, সততা ও পরিশ্রমের মাধ্যমে অনন্য নজির স্থাপন করে চলেছেন প্রাণ রাইস গ্রুপের তুখোড় কর্মী সাহিন সরকার। বর্তমানে তিনি নওগাঁ জেলার রানীনগর উপজেলায় কর্মরত রয়েছেন। কর্মক্ষেত্রের গণ্ডি পেরিয়ে এবার তিনি কোনো একক ক্যাটাগরিতে নয়, বরং তিনটি ভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে রাজশাহী জোনের টপ পারফর্মার হিসেবে নিজের মুকুটে এক অনন্য পালক যুক্ত করেছেন। তাঁর এই অভাবনীয় সাফল্যে তাঁর নিজ এলাকা বাঘা ও কর্মস্থল রানীনগরে বইছে আনন্দের জোয়ার।

জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার বাঘা পৌরসভার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের সু-পরিচিত মুখ জমসেদ সরকারের সুযোগ্য সন্তান সাহিন সরকার। এর আগেও তিনি একাধিকবার শীর্ষস্থান অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখেছিলেন। তবে এবার একসঙ্গে তিনটি ক্যাটাগরিতেই সেরা হওয়ার গৌরব অর্জন তাঁর পেশাদারিত্বের উচ্চ শিখরে পৌঁছানোর এক অনন্য প্রমাণ।

পেশাগত সফলতার পাশাপাশি বহুমুখী প্রতিভার অধিকারী সাহিন সরকার সাংস্কৃতিক অঙ্গনেও সমানভাবে পরিচিত। কর্মজীবনের পাশাপাশি তিনি অতীতে বিভিন্ন মঞ্চ নাটক সফলভাবে অভিনয় এবং জমজমাট অনুষ্ঠান সঞ্চালনায় দক্ষতার পরিচয় দিয়েছেন। সাবলীল বাচনভঙ্গি ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে তিনি সবসময় দর্শক-শ্রোতার মন জয় করেছেন। সাহিত্য ও সংস্কৃতির প্রতি এই অনুরাগ তাঁর ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করেছে।

ত্রি-মুকুট অর্জন ও সাংস্কৃতিক সম্পৃক্ততা নিয়ে সাহিন সরকার জানান, কাজের প্রতি ভালোবাসা এবং সততা থাকলে যেকোনো চ্যালেঞ্জেই সফল হওয়া সম্ভব। প্রাণ রাইস গ্রুপের আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের নিখাদ সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। পাশাপাশি সংস্কৃতির চর্চা আমাকে কাজের মাঝেও নতুন প্রেরণা জোগায়। আমি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করি।

সাহিন সরকারের এই ঈর্ষণীয় সাফল্যে বাঘা উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী ব্যক্তিবর্গ তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

জাতীয় সাংবাদিক সংস্থা, বাঘা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সাজ্জাদ মাহমুদ সুইট আশাবাদ ব্যক্ত করে বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী সাহিন সরকার আগামী দিনে পেশাগত জীবন ও সংস্কৃতি—উভয় ক্ষেত্রেই আরও বড় উচ্চতায় পৌঁছাবেন এবং তরুণ সমাজকে অনুপ্রাণিত করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com