• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫
শিরোনামঃ
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক : ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড!

Reporter Name / ১৩৩ Time View
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইটঃ

রাজশাহীর বাঘায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেছে বাঘা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাতে বাঘা থানা পুলিশ টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুন অর রশিদ ও এএসআই জুলফিকার আলী সঙ্গীয় ফোর্সসহ বাউসা ইউনিয়নের কাঁঠালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য (শুকনা গাঁজা) সেবনরত অবস্থায় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। এসময় সেবনের আসর থেকে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বাউসা ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৈকত আলী (২৯) ও বাউসা (মাঝপাড়া) গ্রামের মোহাম্মদ খালেকের ছেলে নুরুজ্জামান সরকার (৩৬)।

আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা প্রদানের পর আজ তাদের সাজা পরোয়ানাসহ রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, যুব সমাজকে রক্ষায় মাদক কারবারি-সেবনকারী, ইমু হ্যাকার ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও পেশাদারিত্বের সাথে অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও অপরাধ দমনে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com