• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০
শিরোনামঃ
নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ” ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নাজিরপুরে ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাকেরগঞ্জে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

Reporter Name / ২৩৯ Time View
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

বিকল্প জীবিকার্জনের জন্য বরিশালের বাকেরগঞ্জে নিবন্ধিত ৬০ জন জেলেকে ৬০ টি বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাছুর প্রদান অনু্ষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক মোঃ কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মোঃ মহসিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ভেটেরিনারি সার্জন আমিরুল ইসলাম সোহাগ।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৫৩৪২ জন। তার মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ৬০ জন জেলেকে ৬০ টি বকনা বাছুর প্রদান করা হয়েছে।

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনেরর জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, চলতি অর্থবছরে ৬০ জন জেলেকে বকনা বাছুর দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com