• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২০
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে স্ত্রীর সাথে অভিমানে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা

Reporter Name / ৩৯ Time View
শনিবার, ২০ জুন, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ
পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে বিষপানে আত্মহত্যা করেছেন বাদল সিকদার (৪৬) নামে এক যুবক।

এদিকে আত্মহত্যার একদিন আগে বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মাহামুদা বেগমকে নিজ বাড়ীতে ফিরিয়ে নিতে শশুর বাড়িতে গিয়েছিলেন বাদল সিকদার।

শুক্রবার সকাল ৯ টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে বাদল সিকদারের সঙ্গে প্রায় ২১-২২ বছর পূর্বে একই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের মৃত আবদুস সালাম সিকদারের কন্যা মাহামুদা বেগম সাথে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাদল সিকদার ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তার সাথে স্ত্রীর প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। সেই কলহের জেরে স্ত্রী মাহমুদা বেগম গত কয়েকদিন আগে বাপের বাড়ি চলে আসেন। স্ত্রীকে ফিরিয়ে নিতে বাদল বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়িতে যান। শুক্রবার সকালে তার স্ত্রী তার বাড়িতে ফিরবে না বলে জানালে শ্বশুরবাড়ির উঠানে দাঁড়িয়েই তিনি বিষপান করেন। সেখানে বিষ খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়ে থাকেন। শ্বশুর বাড়ি ও আশপাশের লোকজন তাকে বাঁচাতে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, শুক্রবার সকালে বাদল শ্বশুরবাড়িতে বিষপান করলে নিটাত্মীয়রা হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com