June 4, 2026, 9:12 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

বাকেরগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল হোসেন খানের মতবিনিময় সভা

মাইনুল ইসলাম বরিশালঃ

বাকেরগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল হোসেন খানের মতবিনিময় সভা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কোন দুর্নীতিবাজের স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি বলেন, “বাকেরগঞ্জে চাকরি করতে হলে জনগণকে শতভাগ সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। দায়িত্বে অবহেলা বা দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবুল হোসেন খান আরও বলেন, “আগামীর বাকেরগঞ্জ হবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক ও উন্নয়নশীল উপজেলা। জনগণের প্রত্যাশা পূরণে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা সালেহ আল রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হাসনাঈন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামিম পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. কামরুজ্জামান,বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান,নাসির হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার,মহিবুল ইসলাম সৌরভসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। প্রধান অতিথি সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভাটি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *