June 5, 2026, 8:14 am

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

বাকেরগঞ্জে লাইসেন্স বিহীন অবৈধ ইটের ভাটায় উপজেলা প্রশাসনের অভিযান

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জ ফরিদপুর ইউনিয়নে লাইসেন্সহীন বিহীন ছয়টি অবৈধ ইটের ভাটায় অভিযান পরিচালিত হয়েছে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের সহযোগিতায়। ২১ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে শুরু করে বিকেল পর্যন্ত ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযানটি পরিচালিত হয়।

এই সময় লাইসেন্সবিহীন ছয়টি অবৈধ ইটের ভাটায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার মধ্যে রয়েছে (ওয়ান স্টার, সেভেন স্টার, টু এ স্টার, স্টার টু, এম এম বি, এশিয়া) । অভিযান চলাকালে নিষিদ্ধ চিমটি ভেঙে ফেলা হয় এবং অবৈধ ইটগুলোকে নষ্ট করে দেওয়া হয়।

আইন অনুসারে: ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইনের ১৫(১)ক, ১৫(১)খ ধারায় ৬ মামলায় ৫ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার অভিযানের নেতৃত্ব দেন, তিনি উল্লেখ করেন, ‘পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ইটের ভাটায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না’ বলেও তিনি সতর্কতা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *