• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৪
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী সহ হত্যা মামলার আসামি গ্রেফতার

মাইনুল ইসলাম বরিশাল / ১২৭ Time View
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জে বরিশাল (র‍্যাব-৮) তিনটি পৃথক অভিযানে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ি ও কৃষক আব্দুল হালিম হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার করেছেন।

​গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৯ জুলাই বৃহস্পতিবার রাতে র‍্যাবের আভিযানিক দল উপজেরার নিয়ামতি ইউনিয়নের টেংরাখালী এলাকায় প্রথম অভিযান চালায়। সেখান থেকে টেংরাখালী গ্রামের বাসিন্দা নাজমুল শিকদার নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
র‍্যাবের হাতে আটক নাজমুল শিকদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামের দেলোয়ার হোসেনের কাছে গাঁজা মজুদ থাকার তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিক রুনশি গ্রামে দ্বিতীয় অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেন কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেন।
এছাড়াও বরিশাল র‍্যাব ৮ এর অন্য একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের চাঞ্চল্যকর কৃষক আব্দুল হালিম হত্যা মামলার অন্যতম আসামী রাহাদকে ঢাকা থেকে গ্রেফতার করেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন বলেন, র‍্যাবের অভিযানে গ্রেফতার তিন আসামিদের থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে জানান পুলিশরে এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com