মাইনুল ইসলাম বরিশালঃ ররিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার গারুড়িয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে একজনকে দুই মাস এবং অপর দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।