April 14, 2026, 2:47 pm
মাইনুল ইসলাম বাকেরগঞ্জ বরিশালঃ
সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দিয়ে ভোটারদের সুখ-দুঃখদের খোঁজ-খবর নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাকিতায় পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগে জনপদ দাপিয়ে বেড়াচ্ছেন সাবরিনা আক্তার (জিয়া)।
আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁর পক্ষে সমর্থন ও দোয়া চেয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের নানা সমস্যার কথা শুনছেন এবং নির্বাচনে বিজয়ী হলে এসকল সমস্যা সমাধানের আশ্বাস দেন এই সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী ওয়ার্ডের অলিগলি ঘুরে সাধারণ মানুষের সাথের খোঁজখবর নিচ্ছেন।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাবরিনা আক্তার (জিয়া) বলেন, আমি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোটার আমার স্বামীর বাড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আকন বাড়ি। আমি ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি আপনাদেরই একজন। আপনাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে এবং পাশে থাকতে আমি নির্বাচনে নেমেছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন এবং সেবার মান নিশ্চিত করতে কাজ করবো।
এ সময় তার সাথে স্থানীয় সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের কাছে সাবরিনা আক্তারের পক্ষে সমর্থন কামনা করে এবং এলাকার উন্নয়ন বজায় রাখতে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভোটাররা বলেন, প্রার্থী সাবরিনা আক্তারের সরাসরি যোগাযোগ ও আন্তরিকতায় তারা সন্তুষ্ট। অনেকেই আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে, ঈদুল ফিতরের পর থেকেই দিন দিন তার গণসংযোগ কার্যক্রম আরও জোরদার হচ্ছে, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা।
এছাড়াও ১২ এপ্রিল পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নারী ভোটারদের সাথে কুশলবিনিময় করেন সাবরিনা আক্তার। এ সময় তিনি নির্বাচনী এলাকায় ভোটারদের বাড়ি গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।