• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫
শিরোনামঃ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

বাকেরগঞ্জে ধানের শীষের পক্ষে সাবেক কাউন্সিলর রোকসোনার ভোটের আহ্বানে বৃহত্তম প্রচার মিছিল ও পথসভা

Reporter Name / ২৭১ Time View
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক এমপি জনাব আবুল হোসেন খান ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বাকেরগঞ্জের পৌরসভা ১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের সর্ববৃহৎ প্রচার মিছিল ও পথসভা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শেষ বিকেলে বাকেরগঞ্জ সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় হাজারো মহিলাদের নিয়ে মিছিলটি বাকেরগঞ্জ ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড মতি মোল্লা সড়কে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড সাবেক মহিলা কাউন্সিলর মোসাম্মৎ রেকছোনা বেগম, রুহুল হাওলাদার, ফিরোজ হাওলাদার , রায়হান হাওলাদার, রুবেল হাওলাদার, কামরুল হাওলাদার সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী ও সমর্থক।

পথসভায় বক্তারা বলেন, “প্রতিটি পরিবারে ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তারা বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে আরও জোরালো প্রচার চালানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com