June 5, 2026, 3:15 am
মাইনুল ইসলাম বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাদক মামলায় আজীবন সাজাপ্রাপ্ত আসামি কালামকে গ্রেফতার করেছে বরিশার র্যাব-৮ এর সদস্যরা। দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাকেরগঞ্জে উপজেলার সামনে চায়ের দোকান থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, দুই বারের নির্বাচিত নলুয়া ইউনিয়নের ইউপি সদস্য কালাম মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। এর আগে তিনি ঢাকায় বসবাসরত অবস্থায় ২০০৮ সালে সবুজবাগ এলাকায় বিপুল পরিমান মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এরপর মাদক মামলায় দীর্ঘদিন আদালতে হাজির না হয়ে ইউপি সদস্য কালাম পালাতক থাকেন। ওই মামলায় আদালত রায় ঘোষণা করলে কালামের যাবজ্জীবন সাজা হয়। আদালত কর্তৃক আজীবন সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
এরপর বাকেরগঞ্জের নলুয়া নিজ এলাকায় নাম পরিবর্তন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।