June 4, 2026, 12:02 pm
নিজস্ব প্রতিবেদকঃ বাকেরগঞ্জের কলস কাঠি ইউনিয়নের পূর্ব বেভাজ গ্রামের খাল খননের নামে, দুর্নীতির অভিযোগ উঠেছে,সরেজমিনে জানাজায়, বরিশালের জনৈক বাদল নামের ঠিকাদার কর্তৃক খাল খনন কর্মসূচি কার্যক্রম শুরু করেছে, ঠিকাদার সরেজমিনে না এসে খালের পাড়ে স্থানীয় লোকজনের বাড়ি ঘর বেকুদিয়ে ভাঙার চেষ্টা করলে স্থানীয় ও এলাকাবাসীর ওই কাজে বাধা দেয়। যারা খাল খননের সাইট সেলেকশন করেছেন, তারা তখন বাড়ি ঘর দেখে এই প্রজেক্টের অনুমোদন করিয়েছেন। খাল খনন কর্মসূচি বরিশাল বাকেরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, কে অবহিত না করে। ঠিকাদার তার লোকজনের মাধ্যমে তড়িঘড়ি করে পানির ভিতরে বেকু দিয়ে খাল খনন করছে। স্থানীয় লোকজন কলসকাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদারকে অবহিত করলে তারা সরোজমিনে যান এবং খালের পরিস্থিতি দুই পাশে মাটি রাখা এবং কয়েক কিলো খাল খনন করবে এবং কতটুকু গভীরতা হবে, ঠিকাদারের লোকজন তারা কোন কিছুই বলতে নারাজ, কলস কাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুলাল হাওলাদার খাল খননের বিষয় কিছুই জানেন না, তবে তার কাছে এলাকার লোকজন দলবদ্ধভাবে অভিযোগ করেছেন। ঠিকাদার সাংবাদিকদের জানান, সংসদ সদস্য আবুল হোসেন খান তিনি উদ্বোধন করবেন , তার জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও তার কোন নেইমপ্লেট লাগানো হয়নি। এলাকাবাসী খাল খননের নামে অনিয়ম এবং দুর্নীতি দেখে তাদের কাজ বন্ধ করে দিয়েছে। স্থানীয় বিএনপির নেতা কর্মীদের নামে নামে ঠিকাদার কর্তিক কাজ বন্ধ করার যে অভিযোগ উত্থাপন করেছেন তার সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এলাকাবাসীর সাথে সমন্বয়, এবং কাজের নিয়ম অনুযায়ী খালখনন করা হলে তাদের কোন আপত্তি নেই। এ ব্যাপারে কর্তৃপক্ষের বৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।