বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটি।
শনিবার এক যৌথ শুভেচ্ছা বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, দক্ষ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখা আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে বলে তারা আশাবাদী।
নেতৃদ্বয় বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার বিকাশে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।