June 14, 2026, 2:06 am

শিরোনাম :
সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে ভয়াবহ মাদকের বিস্তার ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ ভাঙা ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

বর্ণিল আয়োজনে নীলফামারীতে জমজমাট বৈশাখী মেলা

মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি:

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নীলফামারী জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ করা হয়েছে। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো নীলফামারী শহর। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে এক আনন্দঘন বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি গার্ডেনে গিয়ে সমাপ্ত হয়। শোভাযাত্রা শেষে ডিসি গার্ডেনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু প্রদর্শনী। বিভিন্ন সাংস্কৃতিক দলের পরিবেশনায় ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অপার সৌন্দর্য।

নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে বিসিক ও নাসিবের সহযোগিতায় বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, বিসিকের উপ-ব্যবস্থাপক মোঃ নুরেল হক, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মোমিম, বিসিক শিল্পনগরী কর্মকর্তা মশিউর রহমান এবং প্রমোশন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আনন্দ-উচ্ছ্বাস ও বাঙালিয়ানার ঐতিহ্যে ভরপুর এ আয়োজন নতুন বছরের সূচনাকে করে তোলে স্মরণীয় ও প্রাণবন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *