June 4, 2026, 6:30 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ জাহিদুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এর পক্ষ থেকে বরগুনার শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী বরগুনা জেলা ছাত্রদল।অদ্য ১৪ মার্চ ২০২৬ ইং রোজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম রনি সহ বরগুনা জেলা ছাএদলে অসংখ্য নেতৃবৃন্দ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ সামগ্রী বিতরণ কালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরগুনা জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সানাউল্লাহ সানি বলেন, আমরা আজকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান ভাইয়ের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি।আপনারা জানেন আমানউল্লাহ আমান একজন ত্যাগী নেতা। দলের জন্য অনেক মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করছি আমানউল্লাহ আমানকে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করেন।আমরা রমজানের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিদিন অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে আমানউল্লাহ আমান ভাইয়ের পক্ষ থেকে ইফতার বিতরণ কার্যক্রম চালু রেখেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আজকে আমরা প্রায় ৫ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *