• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক হলেন বিএনপি নেতা লালু

Reporter Name / ৪০৪ Time View
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বাংলার গৌরব ডেক্সঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুকে বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের নির্বাচনী সমন্বয়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতেই এ সমন্বয়কারী কমিটি গঠন করা হয় বলে জানা গেছে। গত ৫ নভেম্বর ২০২৫, রাত ৮টায় গুলশান কার্যালয়ে স্কাইপির মাধ্যমে অনুষ্ঠিত সভায় তারেক রহমান কমিটির অনুমোদন দেন। এ কমিটিকে কেন্দ্র করে আগামী ২৯ নভেম্বর ২০২৫, শনিবার সকাল ১১টায় বগুড়ার বাগবাড়ীস্থ দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। সভায় উপস্থিত থাকার জন্য গাবতলী ও শাজাহানপুর থানাসহ জেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ জন শীর্ষ নেতার নাম উল্লেখ করে আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে। কমিটির শীর্ষ পর্যায়ের সদস্যরা হলেন, গাবতলী থানা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, শাজাহানপুর থানা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম, শাজাহানপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল বাশার, শাজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান অটল। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করছেন, অভিজ্ঞ রাজনীতিক হিসেবে পরিচিত হেলালুজ্জামান তালুকদার লালুর দায়িত্ব গ্রহণে বগুড়া-৭ আসনের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি আসবে। নির্বাচনী মাঠ গোছাতে তাঁর নেতৃত্বই হবে কেন্দ্রীয় কৌশলের প্রধান অংশ। দলীয় সূত্র বলছে, উচ্চপর্যায়ের সম্মতিতে গঠিত এ কমিটি আসন্ন জাতীয় নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি আরও সুদৃঢ় করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com